চাঁদপুর: হাজীগঞ্জে বিভিন্ন সিএনজি স্ট্যাণ্ডে গাড়ীর চালকদের কাছ থেকে চাঁদাবাজির দায়ে ৪ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো সুমন, টিটু, মোস্তফা ও সুজন।
আটককৃতদের বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, বিভিন্ন সিএনজি স্ট্যাণ্ডে নামে-বেনামের চালকদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ছিলো দীর্ঘ দিনের। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম’র নির্দেশক্রমে হাজীগঞ্জের বিভিন্ন সিএনজি স্ট্যাণ্ডে সবধরণের চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।
১ ফেব্রুয়ারি উপজেলা উন্নয়ন পরিকল্পনা সভায় চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় নামে-বেনামে বিভিন্ন সিএনজি স্যাণ্ডে চাঁদাবাজির বিষয়ে পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন স্থানীয় প্রশানকে। তারই আলোকে এ ব্যবস্থা নেয়া হলো।
ফম/এমএমএ/



