চাঁদপুর : পন্যের গুণগত মান নিয়ন্ত্রণ, ওজন ও পরিমাপের সঠিকতা না থাকায় চাঁদপুর শহরের পুরান বাজার তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমান আদালত যৌথভাবে পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, রেশমা খাতুন ও মো. আসাদুজ্জামান সরকার।
বিএসটিআই কুমিল্লা কার্যালয় থেকে দেয়া তথ্যে জানাগেছে, অভিযানে বিএসটিআই ওজন ও পরিমাপ মানদন্ড আইনের সংশ্লিষ্ট ধারায় শহরের পুরাণ বাজার লোহারপুল মীম বনফুল সুইটসকে ১০ হাজার টাকা, একই এলাকার পাঁচতারা ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা এবং প্রাইম ফুড প্রডাক্টস ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা পরিদর্শক (মেট্রোলজি) আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ, এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম শাকিল। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/



