হাজীগঞ্জে এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৪৬৮জন 

পাশের হার ৯৫.৯৬%

হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৪৬৮জন। পাশের হার ৯৫.৯৬%। শতভাগ পাশ করেছে কাকৈরতলা জনতা কলেজ। সেখান থেকে ১৪২জন পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ৩৪জন, এ পেয়েছে ৮৫জন, এ মাইনাস পেয়েছে ১৯জন, বি পেয়েছে ৪জন।

সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ থেকে ৩১১জন। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছে ১০৪৬জন। পাশ করেছে ১০৩২জন। পাশের হার ৯৮.৬৬। এ পেয়েছে ৫৮৭জন, এ মাইনাস পেয়েছে ১১২জন, বি পেয়েছে ১৯জন, সি ৩জন।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে মোট পরীক্ষা দিয়েছে ৬১০জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯৫ জন। পাশের ৯০.৯৮ শতাংস। এ পেয়েছে ২৭০জন, এ মাইনাস পেয়েছে ১২৭জন, বি পেয়েছে ৫৪জন, সি ৯জন।
নাসিকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ১৬৭জন। জিপিএ ৫ পেয়েছে ১০ জন। পাশের ৯৭ শতাংস। এ পেয়েছে ৬৭জন, এ মাইনাস পেয়েছে ৬১জন, বি পেয়েছে ২০জন, সি ৪জন।
বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৬৫জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাশের ৮৯.২৩ শতাংস। এ পেয়েছে ১৪জন, এ মাইনাস পেয়েছে ১৯জন, বি পেয়েছে ১৮জন, সি ৫জন।
দেশগাঁও ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৮৪জন। জিপিএ ৫ পেয়েছে ৬ জন। পাশের ৯৭.৬২ শতাংস। এ পেয়েছে ৬০জন, এ মাইনাস পেয়েছে ১৩জন, বি পেয়েছে ০২জন।

ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ১৫০জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাশের ৯৬ শতাংস। এ পেয়েছে ৮৪জন, এ মাইনাস পেয়েছে ৪৬জন, বি পেয়েছে ১২জন, সি ১জন।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ১৩০জন। জিপিএ ৫ পেয়েছে ৭জন। পাশের ৯৩.৮৫ শতাংস। এ পেয়েছে ৬৪জন, এ মাইনাস পেয়েছে ৩৪জন, বি পেয়েছে ১৪জন, সি ৩জন।
হাজীগঞ্জ কমার্স কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৩০জন। জিপিএ ৫ পেয়েছে ১জন। পাশের ৯৬.৬৭ শতাংস। এ পেয়েছে ১৪জন, এ মাইনাস পেয়েছে ৭জন, বি পেয়েছে ৬জন, সি ১জন।

হাজীগঞ্জে আলিম পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৫৩জন॥ পাশের হার ৯৬.৯০%
হাজীগঞ্জে আলিম পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৫৩জন। পাশের হার ৯৬.৯০ শতাংস। ১৩টি প্রতিষ্ঠান থেকে মোট পরীক্ষা দিয়েছে ৪২০জন, পাশ করেছে ৪০৭জন। এর মধ্যে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদীয়া কামিলা মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ১৮জন। বাকিলা ফাযিল মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ৬জন, বেলচোঁ কারিমাবাদ ফাযিল মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ৪জন, নওহাটা ফাযিল মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ৩জন, রাজারগাঁও ফাযিল মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ৬জন, রামচন্দ্রপুর ফাযিল মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ২জন, সালেহ আবাদ এম এন ফাযিল মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ৫জন, সুহিলপুর এবিএস ফাযিল মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ৩জন, বলাখাল এনএম আলিম মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ২জন, কাকৈরতলা ইসলামিয়া আলিম মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ২জন, কাপাইকাপ ইসলামিয়া আলিম মাদরাসা থেকে জিপিএ ৫ পেয়েছে ২জন। এ ছাড়াও সর্বমোট এ পেয়েছে ২৩৪জন, এ মাইনাস পেয়েছে ৯৯জন ও বি পেয়েছে ২১।

হাজীগঞ্জে এইচএসসি (বিএম) পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৯৯
হাজীগঞ্জে এইচএসসি (বিএম) শাখা থেকে পরীক্ষা দিয়েছে ৫৫৩জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৯৯জন। হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ১৭৬জন। জিপিএ ৫ পেয়েছে ৩১জন। পাশের হার ৯৯.৪৩ শতাংস। এ পেয়েছে ১৪৪জন। বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ১২৪জন। জিপিএ ৫ পেয়েছে ১৭জন। পাশের হার ৮১.৬৩%। এ পয়েছে ১০৬জন। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ১৫৫জন, জিপিএ ৫ পেয়েছে ৩৭জন, এ পেয়েছে ১১৪জন, পাশের হার ৯৭.৪২ শতাংস। হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা ৯৮জন। জিপিএ ৫ পেয়ছে ১৪, এ পেয়েছে ৬৬জন, পাশের হার ৮১.৬৩ শতাংশ।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম