হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুর আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারী ও জাহিদ হোসেন সোহাগ এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাবেরা খাতুন, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফ উদ্দিন, হাইমচর উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান শাহানাজ বেগম, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুলজ্জামান।
আরো বক্তব্য রাখেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌস,হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, গাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী আহমেদ দেওয়ান, উপজেলা একাডেমি সুপার ভাইজার মুহাম্মদ আহসানুল হক, হাইমচর প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ ইসমাইল ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমূখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজীয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
ফম/এমএমএ/



