হাইমচরে এমজেএস বালিকা স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের  হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ এমজেএস বালিকা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

শনিবার  ( ১৮ ফেব্রুয়ারী ) সকালে প্রতিযেগিতার  উদ্বোধন করেন চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার।

বিদ্যালয়ের গভানিংবডি সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য এস.এম. আল মামুন সুমনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আহম্মেদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানর উদ্বোধক চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউসুফ জুবায়ের শিমুল।

স্বাগত বক্তব্য রাখেন এমজেএস বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুব রহমান, হাইমচর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এসএম কবির, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, হাইমচর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সরকার, গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সবুজ, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফকির, অভিভাবক সদস্য মানিক দেওয়ান, ইউপি সদস্য মোহাম্মদ আলী আখন, পারভেজ হাওলাদার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মহসিন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাহিদ হোসেন কোতওয়াল।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম