চাঁদপুর: পবিত্র ফরজ হজ্জ্ব পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক দুই বারের নির্বাচিত কমান্ডার আবুল কালাম মোঃ সামছুল আলম চিশতী।
আগামী ১৯ জুন তিনি পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরব গমন করবেন।
আবুল কালাম চিশতী হজ্জ্ব পালনের জন্য সৌদি আবর যাওয়ার পূর্বে তার আত্মীয় স্বজন, সহকর্মী, বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশিসহ সকলের নিকট দোয়া চেয়েছেন এবং কোন দিন কারো কাছে যদি কোন কারনে অকারনে মনে কষ্ট দিয়ে থাকেন, ভুল করে থাকেন তাহলে সবার কাছে তিনি ক্ষমা চেয়েছেন।
তাকে ক্ষমা করার জন্য সবার কাছে বিশেষ ভাবে তিনি অনুরোধ জানিয়েছেন। তিনি সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মোয়াজ্জামায় ও মদিনা মুনোয়ারায় হযরত মোহাম্মদ রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লালাম) এঁর রওজা মোবারক জেয়ারত করবেন।
তিনি পৃথিবীর সকল ঈমানদার, মুমিন, মোমেনাত, মুসলিম মুসলেমাত সবার সালাম রওজা মোবারকে পৌছে দিবেন। উল্লেখ্য আবুল কালাম চিশতী ইতিপূর্বে ২বার ওমরা পালন করেছেন।
ফম/এমএমএ/



