চাঁদপুর: চাঁদপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরে আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মো: আতিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
প্রধান অতিথি বলেন, বিগত সরকারের আমলে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। শ্রমিক ও মালিকদের মধ্যে বৈষম্যের পাহাড় সৃষ্টি হয়েছে। শ্রম আইন পরিবর্তন করা সময়ের চেষ্টা। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি শ্রমিকদের মুখে হাসি কেড়ে নিয়েছে। দেশে অশান্তি, বিদ্যমান ও সাম্প্রদায়িকতা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। দেশে বৈষম্য দূর করতে হলে স্বৈরাচারের দোসরদেরকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরাতে হবে। তিনি ইসলামী শ্রমনীতি চালুর ব্যাপারে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই বলে উল্লেখ করেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা অধ্যাপক মো: রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারী গোলাম ফারুক মো: ইয়াহইয়া পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুস সালাম, জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, জেলা সহ সভাপতি অধ্যাপক শাহ আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হারুন আর রশীদ।
আরো বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি হাফিজ আহমদ, হাজীগঞ্জ সভাপতি মনির হোসাইন, ফরিদগঞ্জ পৌরসভাপতি ফখরুল ইসলাম, চাঁদপুর শহর সভাপতি আব্দুল হাই লাভলু, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি সফিকুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা সভাপতি মাও: মিজানুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, সকল কারখানায় ট্রেড ইউনিয়ন করার অবাধ অধিকার দিতে হবে। একসময় ট্রেড ইউনিয়ন ছিল স্কুল অব কম্যুনিজম। অবশেষে ইসলামী আদের্শ বিশ্বাসী কিংবদন্তি দুই শ্রমিকনেতা ব্যারিস্টার কুরবান আলী ও ব্যরিস্টার আক্তার উদ্দিন শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম শুরু করেন। আর ট্রেড ইউনিয়নে নতুন ধারা তৈরি হলো। ট্রেড ইউনিয়নকে স্কুল অব ইসলামে পরিণত করার চেষ্টা শুরু করেছেন আমাদের পূর্ববর্তী নেতারা। আজকে বাংলাদেশে সর্বোচ্চ ট্রেড ইউনিয়ন নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন সর্ববৃহৎ শ্রমিক সংগঠন। আমাদের পূর্বসুরিরা যে পতাকা আমাদের হাতে তুলে দিয়েছেন, সেটা বিজয়ী না হওয়া পর্যন্ত আমাদের পথচলা থামবে না।
আগামী দুই বছরের জন্য (২০২৫-২০২৬) জেলা সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন, সহ সভাপতি অধ্যাপক শাহ আলম এবং গোলাম ফারুক মো: ইয়াহইয়াকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি ঘোষণা করা হয়।
ফম/এমএমএ/


