
চাঁদপুর: সাত থেকে ফুটবল শুরু করা রোনালদো পা দিয়েছেন সাঁইত্রিশে। মাঝে বিশ্ব ফুটবলে যাদুকরি পা দিয়ে রচিত করেছেন মাহকাব্য। ফুনচলের ক্লাব অ্যান্ডোরিনহাতে শুরু হয়েছিলো ফুটবল নিয়ে কারিকুরি। ১৯৯৭ সালে স্পোটিং সিপির একাডেমীতে যোগ দেওয়ার আগে দুই বছর খেলেন যুব দলে । সিনিয়র দলের হয়ে পেশাদার ফুটবলে প্রিমিয়ার লীগে ব্রাগার বিপক্ষে অভিষেক হয় ২০০২ সালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে রোনাল্ড রিগ্যানের নামের সঙ্গে মিলিয়ে তার নাম রাখা হয়।
ক্রিষ্টিয়ানো রোনালদো ১৯৮৫ সালের ৫ ফ্রেবুয়ারি জন্মগ্রহন করেন। তিনি তার পরিবারের ছোট সন্তান। তার জন্মদিন উপলক্ষেই তার ভক্ত চাঁদপুরের রুমন খানের উদ্দেগ্যে জন্মদিন পালন করা হয়েছে। রোনালদোর ৩৯তম জন্মদিন উপলক্ষে শহরের বিপনীবাগ এলাকাস্থ হ্যাংআউট রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুইজপর্ব, কেককাটা, ফটোসেশন, আড্ডাসহ নৈশ্যভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেণ আয়োজন রুমন খান, শাহাবুদ্দিন, বাদল, মানিক, শাহীন, সাফায়েত , মুকিত, রাহাদ সহ অনান্যরা।
রোনালদোভক্ত রুমন খান এ প্রতিবেদককে বলেন, আমি সহ আমার বন্ধুরা সিআর সেভেনের ভক্ত। বন্ধু ও ভক্তদের নিয়ে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আগামীতে আরো সুন্দরভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ফম/এমএমএ/চৌইই/


