সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পন

চাঁদপুর: মহান ২১ শে ফ্রেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেল।

সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের জয়েন কো-অর্ডিনেটর জায়েদুর রহমান জহির ও জয়েন কো-অর্ডিনেটর মনির হোসেন খানের নেতৃত্বে রাত সাড়ে ১২ টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি এ শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়।

উপস্থিত ছিলেন সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের জয়েন কো-অর্ডিনেটর চাঁদপুর শহরের স্বনামধন্য বিদ্যাপীঠ লেডী প্রতিমা মিত্র উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বদরুল হক শামীম (শিক্ষা ফোরাম), জয়েন কো-অর্ডিনেটর সৈয়দ আহমেদ, ইকবাল খান, সন্মানীত সদস্য রেইনবো হাসপাতালের পরিচালক এনামুল কাদের অপু, শম্ভুনাথ, সুভাষ, গফুর বেপারী, সফিকুর রহমান, মনির হোসেন, দিলদার হোসেন মিঠু, খোকা সহ ৮৮ এর আরো অনেক বন্ধুরা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম