চাঁদপুর: সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর সহধর্মিনী মরহুমা সাজেদা বেগম চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পুরান বাজারের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ অক্টোবর) বাদ মাগরিব মোহাম্মদীয়া জামে মসজিদে এবং বাদ এশা পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়ার আয়োজন করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত স্বনামধন্য ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব আবুল বাশার মিলন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসলিমগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৫ সালের ১লা অক্টোবর সাজেদা বেগম চৌধুরী মৃত্যুবরণ করেন।
ফম/এমএমএ/



