চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) বাদ আসর ঘোষেরহাট সংলগ্ন পশ্চিম কুমারডুগী জামে মসজিদে দোয়া ও মিলাদ সম্পন্ন হয়েছে।দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম।
মরহুম জাকারিয়া চৌধুরীর ৮ম মৃত্যু বার্ষিকীতে আয়োজিত মিলাদ,দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা। দোয়া ও মিলাদ শেষে মরহুম জাকারিয়া চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে ছাত্রলীগের নেতাকর্মীরা কবর জিয়ারত,বিশেষ দোয়া ও তবারুক বিতরণ করেন।



