
চাঁদপুর: চাঁদপুর জেলা জাকের পার্টির নেতা ও সাবেক কাউন্সিলর হাজী শাহ আলম বেপারীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল শুক্রবার চাঁদপুর বড়স্টেশন বিশ্ব জাকের পার্টির জলশাঘরে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের নেতা জাহিদুল হক।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কাউন্সিলর সফিকুল ইসলাম, জেলা জাকের পার্টির নেতা সেলিম মোল্লা,বাবুল সর্নকারসহ অন্যান্য নেতৃবৃন্দ । এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ মুসলিম বিশ্বের শান্তি কামনায় জন্য বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
ফম/এমএমএ/



