সাংস্কৃতিক পক্ষের ৩য় দিনের নাটক দর্শকদের মুগ্ধ করেছে

চাঁদপুর পৌরসভা গৌরবের ১২৫ বছর 

চাঁদপুর: চাঁদপুর পৌরসভার গৌরবের ১২৫ বছর উপলক্ষে সাংস্কৃতিক পক্ষের ৩য় দিনে জেলা শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা সাড়ে ৬টায় পরিবেশিত হয়েছে স্বজন সাহা ও নাছির খানের পরচালনায় বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক সাংগঠনের অনুষ্ঠান। 
রাত ৮ টায় মঞ্চস্থ হয়েছে  প্রাঙ্গণেমোর, ঢাকার নাটক হাছনজানের রাজা। রচনায় শাকুর মজিদ ও নির্দশনায় ছিলেন অনন্ত হিরা। সব শেষে নাটকের নির্দেশক অনন।ত হিরা’র হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন চা্ঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
 আজ ২৫ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় সুরধ্বনি সংগিত একাডেমির পরিবেশনায় দেখবেন সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৮টায় দেখবেন বাতিঘর, ঢাকার নাটক র ্যাডক্লিপ লাইন।
আগামী ১২ অক্টোবর পর্যন্ত চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চলবে এ উৎসব। প্রতি দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০ পর্যন্ত চলবে উৎসবের কার্যক্রম।
 উৎসবে ঢাকা, সাভার, হবিগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের ৩২ দল অংশ গ্রহণ করছে। স্ব পরিবারে আসার জন্য আমন্ত্রিত জানিয়েছেন সাংস্কৃতিক পক্ষ উদযাপন পরিষদের আহবায়ক শুকদেব রায় ও সদস্য সচিব রফিক আহমেদ মিন্টু।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম