চাঁদপুর: চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলকার বাসিন্দা দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এইচ.এম. মাসুদুর রহমান তার বাবা মৃত আব্দুল খালেক হাজরা এর রূহের মাগফিরাত কামনায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন।
সোমবার (১০ এপ্রিল) সাংবাদিক মাসুদুর রহমান উপস্থিত থেকে প্রায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী (চাল, ডাল, পেয়াজ, আলু, সেমাই, চিনি, গুড়া দুধ ও টিস্যু পেপার) বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন তার মা বেগম রোকেয়া, বড় ভাই ডা. ওমর ফারুক, মেয়ে ফাতেমাতুজ জোহরা এবং দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্মবার্তা সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু।
ফম/এমএমএ/



