সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের নেতৃত্ব পুনর্গঠন

আকরাম হোসেন: সহ-দলনেতা, রত্না আক্তার:দলনেতা, পূজা রাণী সরদার : সহ-দলনেতা

চাঁদপুর: জনগণের মধ্যে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপক চাহিদা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন রকমের সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছে সনাক-চাঁদপুর।

তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে সনাক চাঁদপুরের অনুপ্রেরণায় ইয়ূথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ গঠন করা হয়। ইয়েস গ্রুপ দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দুর্নীতিবরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়াও দুর্নীতিবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে আরও জোরদার করার লক্ষ্যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, সুবিধাবঞ্চিত নারী-পুরুষের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

ইয়েস গ্রুপের দুর্নীতিবিরোধী আন্দোলনকে সুষ্ঠু, সৃশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনার জন্য গত ২৮ আগস্ট ২০২২ ইয়েস-এর মাসিক মাসিক সাধারণ সভায় রত্না আক্তার-কে দলনেতা এবং পূজা রাণী সরদার ও আকরাম হোসেন-কে সহ-দলনেতা নির্বাচন করা হয়। যা আগামী ২৯ আগস্ট ২০২২ থেকে কার্যকর হবে। এ কমিটি আগামী ৬ মাস দায়িত্ব পালন করবে।

ইয়েস গ্রুপের এ ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন সনাক-চাঁদপুরের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ মজুমদার ও সদস্য প্রভাষক জেসমিন আক্তার, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা, ইয়েস-এর বিদায়ী দলনেতা খায়রুল আলম, সহ-দলনেতা মোঃ টিপু সুলতান ও নাঈমা ফেরদৌসী এবং টিআইবি’র কর্মীবৃন্দ।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম