চাঁদপুর: জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দুনিয়ামুখী মানসিকতা পরিহার করে রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আখেরাতমুখী জীবন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম। তিনি বলেছেন, সংগঠনের প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি নিয়মতান্ত্রিক পন্থায় দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের দারুস সালাম ইসলামিক সেন্টারে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ টি এম মাসুম বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মানুষের প্রত্যাশা ও সংকটের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। মানুষের বিপদে-আপদে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াতে হবে। শুধু সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। কোনো তথ্য প্রচারের আগে তা যথাযথভাবে সংগ্রহ ও যাচাই-বাছাই করতে হবে। একই সঙ্গে সংগঠনের জনশক্তিকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর পরিচালনায় এবং জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুলের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু, ফেনী জেলা জামায়াতের আমির আবদুল হান্নান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মোবারক হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যক্ষ হারুনুর রশীদ ওসমানী, জেলা কর্মপরিষদের সদস্য মুহাদ্দিস আবু নছর আশরাফী ও মোহাম্মদ হোসেন বিএসসি, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান এবং চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দুনিয়ামুখী মানসিকতা পরিহার করে রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আখেরাতমুখী জীবন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম। তিনি বলেছেন, সংগঠনের প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি নিয়মতান্ত্রিক পন্থায় দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের দারুস সালাম ইসলামিক সেন্টারে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ টি এম মাসুম বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মানুষের প্রত্যাশা ও সংকটের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। মানুষের বিপদে-আপদে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াতে হবে। শুধু সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। কোনো তথ্য প্রচারের আগে তা যথাযথভাবে সংগ্রহ ও যাচাই-বাছাই করতে হবে। একই সঙ্গে সংগঠনের জনশক্তিকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর পরিচালনায় এবং জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুলের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু, ফেনী জেলা জামায়াতের আমির আবদুল হান্নান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মোবারক হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যক্ষ হারুনুর রশীদ ওসমানী, জেলা কর্মপরিষদের সদস্য মুহাদ্দিস আবু নছর আশরাফী ও মোহাম্মদ হোসেন বিএসসি, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান এবং চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ফম/এমএমএ/মাইনুল/


