এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের সাথে ডা. ইকবাল হোসেন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের সাথে ডা. ইকবাল হোসেন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
চাঁদপুর: চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জামালপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এএসএম ইকবাল হোসেন চৌধুরী।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী এবং অধ্যাপক ডা. এএসএম ইকবাল হোসেন চৌধুরীর বড় ভাই ও ইমপ্রেস গ্রুপের সাবেক ম্যানেজার আকবর হোসেন চৌধুরী।
এ সময় তাঁরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।