সংস্কৃতির চর্চা যত বেশী হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি তত বেশি বজায় থাকে

--- চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান

ছবি: শাহরিয়া পলাশ।

চাঁদপুর: চাঁদপুর শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৪বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বলেন, ৪বছরে খুব অল্প বয়সে গ্র্যাজুয়েশন করা হলো তারজন্যে অভিনন্দন রইলো যারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন। যারা এ প্রশিক্ষণ নিয়েছেন এর চর্চা অব্যাহত রাখতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, সংস্কৃতির বিকাশ বা সংস্কৃতির চর্চা যত বেশী হয় সাম্প্রদায়িক সম্প্রীতি তত বেশি বজায় থাকে। যারা এ আয়োজনটি করেছেন তারজন্যে ধন্যবাদ জানাই।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন।

সাংবাদিক এমআর ইসলাম বাবু’র সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো আয়াজ মাবুদ।

আলোচনা সভা শেষে ৩১ জন প্রশিক্ষনার্থী ৪বছর মেয়াদী প্রশিক্ষণের সনদ বিতরণ করেন অনুষ্ঠাসের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলোচনা সভা ও সনদ বিতরণ শেষে চাঁদপুর শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম