চাঁদপুর: চাঁদপুরের সদ্য বিদায়ী জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীকে চাঁদপুর জেলা পরিষদ কর্মকতা ও কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে ওচমান গণি পাটওয়ারী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা সরকারি দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। এভাবে আপনাদের দায়িত্ব পালন অব্যাহত থাকলে সরকার আপনাদের সত্যিকার অর্থে মূল্যায়িত করবে।
তিনি বলেন, শুধুমাত্র সেবার উদ্দেশ্যেই জেলা পরিষদে এসেছিলাম, আপনাদের সকলের সহযোগিতা পেয়ে সেবা করে গেলাম পাঁচ বছরেরও অধিক সময়কাল। আগামীতেও এ জেলা বাসীর সেবা করতে চাই। তাই আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আবারও প্রার্থী হয়ে সকলের দোয়া কামনা করছি।
তিনি বলেন, আমি দায়িত্ব পালনকালীন এ জেলা পরিষদের সম্মানিত সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ সবার সহযোগিতা পেয়েছি।সবাই আমার জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, জেলা পরিষদে আমি পাঁচ বছর সাত মাস দায়িত্ব পালন করেছি। আপনারা আমার প্রতিটি কাজে আমাকে সার্বিক সহযোগিতা করেছেন বলে আমি সফলভাবে কাজ করতে পেরেছি। যা চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ অফিস কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে দেয়া বিদায় সংবর্ধনা ও আলোচনার অনুষ্ঠানে উপরোক্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চাঁদপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, জেলা পরিষদ প্রশাসক মহোদয় অত্যান্ত ভালমানের এবং একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। তিনি আমাদেওরসব সময় ছায়া দিয়ে রেখেছেন। তিনি সকল কাজে সর্বাত্বক সহযোগিতা করেছেন। তাঁর সহযোগিতার কারনে পরিষদটি সুষ্ঠুভাবে ও সফল ভাবে সকল কাজ সম্পন্ন করতে পেরেছে। তিনি বিদায়ী প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ চাঁদপুরের সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাব রক্ষক মোঃ ইকবাল হোসেন, প্রধান সহকারী মোঃ মজিবুর রহমান, উচ্চমান সহকারী কুদ্দুছ ভাট, উচ্চমান সহকারী মোক্তার হোসেন, সার্ভেয়ার নাসির উদ্দিন, অফিস সহকারী সায়েম পাটওয়ারী প্রমুখ। এ সময় জেলা পরিষদ চাঁদপুরের সকল পর্যায়ের কর্মকর্তা,কর্মচারীরা ছাড়াও বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা পরিষদ চাঁদপুর এর প্রশাসক আসন্ন জেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহন করার লক্ষ্যে আগাম গত ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখে তাঁর জেলা পরিষদ চাঁদপুরের প্রসাশক পদ থেকে পদত্যাগ করেন। তিনি সকলের কাছে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে জয়লাভ করার জন্য দোয়া ও সর্বাত্বক ভাবে সহযোগিতা কামনা করেছেন।
ফম/এমএমএ/



