চাঁদপুর: আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন হাজীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবি আক্তার।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেনের কাছ থেকে রুবি আক্তার সংরক্ষিত সদস্য পদে ৩ নং ওয়ার্ড থেকে (হাজীগঞ্জ -শাহরাস্তি) থেকে মনোনয়ন ফরম উওোলন করেন।
তিনি জেলা পরিষদের সংরক্ষিত ৩নং ওয়ার্ড থেকে নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি (হাজীগঞ্জ-শাহরাস্তির) সকল জনপ্রতিনিধিদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
মনোনয়ন পত্র উত্তোলন এর সময় রুবি আক্তারের সাথে উপস্থিত ছিলন-হাজীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগ এর সন্মানিত সদস্য মিসেস জান্নাতুল ফেরদৌস, বিশ্বনেত্রী শেখ হাসিনা পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজরুল ইসলাম চৌধুরী।
আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই। ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল। ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি। ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার। ২৬ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ এবং ১৭ অক্টোবর সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ফম/এমএমএ/


