শেষ সময়ের প্রচারনায় ব্যস্ত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

পুরাণ বাজার পথ সভায় বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

চাঁদপুর : চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি প্রচারণার শেষে দিকে ব্যস্ত সময় পার করছেন। বুধবার দিনগত রাতে শহরের মধুসূদন স্কুল মাঠ সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে চাঁদপুর পৌর ৫টি ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে নৌকা প্রতীকের এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ গাজী। প্রধান অতিথির বক্তব্যে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বক্তব্যে বলেন, আপনারা পুরাণবাজারবাসী বার বার বিপুল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন,আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের স্নেহ ভালবাসা, দোয়া আশীর্বাদ ও সমর্থনে গত ১৫ বছর সেবা করে আসছি। আমি দৃঢ়বাবে বিশ্বাস করি চাঁদপুর ৩ নির্বাচনী এলাকার আরো যা কিছু দরকার সেই কাজগুলো করবার জন্য এবং আপনাদের স্বপ্ন বাস্তবায়নে আবারো সুযোগ দিবেন।

মন্ত্রী বলেন, আগামী ৭ জানুয়ারি সবাই দলবেঁধে ভোটকেন্দ্রে যাবেন  নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। গত ১৫ বছর আপনাদের সেবা করে যাচ্ছি, আপনাদের সাথে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সব টুকু পূরণ করতে পেরেছি। আপনাদের প্রাণের দাবি মেঘনার ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করেছি। চাঁদপুর শহরকে স্থায়ীভাবে রক্ষার জন্য ৮২৬ কোটি টাকার প্রকল্প কাজ শীঘ্রই শুরু হবে ইনশাল্লাহ। চাঁদপুর আধুনিক লঞ্চ ঘাট নির্মাণ হচ্ছে। মেডিকেল কলেজ,  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট ব্রিজ কালভার সহ বহু উন্নয়ন কাজ আমি আমার নির্বাচনী এলাকার জনগণের জন্য করেছি। ইনশাল্লাহ আমার প্রিয় জনগণ আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে এবং তাদের  উন্নয়ন কাজকে এগিয়ে নিতে তাদের সেবা করবার সুযোগ দিবে।

চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি ও পৌর যুবলীগের আহবায়ক আব্দুল মালেক শেখের পরিচালনায় নির্বাচনী সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মুজিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক, উপ দপ্তর সম্পাদক এডভোকেট রনজিত রায় চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান ইমাম বাদশা, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান বক্তব্য দেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম