
চাঁদপুর: ৫৭ বছর বয়সী জেলে এনায়েত উল্লাহ। দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা পাড়ে নৌকায় কম্বল পেচিয়ে বসে আছেন। তখন আকাশে সূর্যের আলো তেমন নেই। হালকা বৃষ্টি হচ্ছে। প্রচন্ড শীতে এমন দৃশ্য অভাব নেই। তবে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাটের উত্তরে মেঘনা পাড়ে অনেক জেলেদের মধ্যে একজনকে লাল কম্বল পেচিয়ে বসে থাকা দৃষ্টি কেড়েছে।
এনায়েত উল্লাহ গনমাধ্যমের লোক মনে করে নিজে নিজে কথা বলছেন। তিনি বলেন, আমরা গরীব আমাদের কথা কেউ বলে না। আমরা সব স্থানেই অবহেলিত। এই সময় খুবই ঠান্ডা। যার কারণে নতীদে নামতে পারছি না। নদীতে মাছ কম। এরপর আবার নানা কারণে আইন শৃঙ্খলা বাহিনীর হয়রানির শিকার হতে হয়।
ঠিক ওই সময়ে মেঘনা নদীতে অনেক জেলেকে মাছ ধরতে দেখাগেছে। কিন্তু এনায়েত উল্লাহর মত বেশী বয়স্কদের নদীতে নামতে কষ্ট হচ্ছে। তার বয়সী আরেক জেলেকে নদীতে নৌকায় না গিয়ে পাড়েই বসে থাকতে দেখা যায়।
ওই এলাকার অধিকাংশ জেলেরা বলেন-বছরের এই সময়টাতে ইলিশ কম পাওয়া যায়। যে কারণে জেলেরা ইলিশ মাছ ধরার জাল রেখে অন্য জেলে বিভিন্ন প্রজাতির মাছ ধরেন।
ফম/এমএমএ/



