শিক্ষামন্ত্রীকে চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের ফুলেল শুভেচ্ছা 

চাঁদপুর: বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী, চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় মন্ত্রী মহোদয়কে   ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (৫ এপ্রিল) বিকালে শহরের কদমতলা রোডস্থ মন্ত্রী মহোদয়ের বাসভবনে  ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
 এ সময় সংগঠনের সভাপতি এম এ লতিফ,  সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী,   সহ-সভাপতি এস এম সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দপ্তর সম্পাদক সজীব খান, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, প্রচার  ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বাদশা ভূঁইয়া।
এসময় শিক্ষামন্ত্রীকে সংগঠনের ইফতার মাহফিলের দাওয়াত প্রদান করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম