দৈনিক খোলা কাগজ-এর বিশেষ প্রতিনিধি কাদের পলাশ

কাদের পলাশ। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: নীল সাগর গ্রুপের মালিকানাধীন জাতীয় দৈনিক খোলা কাগজ এর বিশেষ প্রতিনিধি হিসেবে পদোন্নতি পেয়েছেন লেখক ও লোকগবেষক সাংবাদিক কাদের পলাশ। ১ জুলাই ২০২৬ খ্রি. থেকে তার এ পদোন্নতি কার্যকর হয়।

১১ জুলাই পত্রিকাটির নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন কর্তৃক স্বাক্ষরিত পদোন্নতিপত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। ২০২০ সালে তিনি পত্রিকাটিতে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে তিনি সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পান।

কাদের পলাশ পরীক্ষামূলক সম্প্রচারে থাকাকালীন সময় থেকে স্টার নিউজ-এ স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন ০১ নভেম্বর থেকে। এর আগে ৩০ অক্টোবর তিনি দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল যমুনা টিভির স্টাফ রিপোর্টার (চাঁদপুর) হিসেবে ৪বছর দায়িত্ব পালন শেষে অব্যহতি নেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিক কাদের পলাশ বলেন, জেলা শহরে কাজ করে জাতীয় প্রথম শ্রেণীর একটি পাঠকপ্রিয় পত্রিকার বিশেষ প্রতিনিধি হওয়া নিশ্চয় আনন্দের। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি। আশা করছি, আমার মেধা শ্রম কাগুজে পত্রিকার পাঠকদের প্রত্যাশা পূরণ করতে পারবো। এক্ষেত্রে প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন দপ্তর সহ চাঁদপুরের জনমানুষের সহযোগিতা কামনা করছি।

কাদের পলাশ একাধারে কবি, গীতিকবি, গল্পকার, লোকগবেষক, সাংবাদিক ও সংগঠক। সাহিত্য একাডেমি, চাঁদপুর এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কাদের পলাশের কিশোর বয়সে লেখালেখির হাতেখড়ি হলেও তার সাহিত্য কর্ম পত্রিকায় প্রথম প্রকাশ ২০০৭ সালে। একই বছর সাংবাদিকতায় পথ চলা শুরু হলেও ২০০৯ সাল থেকে মাঠপর্যায়ে সাংবাদিকতা শুরু করেন। তিনি ২০১২ সাল থেকে টেলিভিশনে সাংবাদিকতা শুরু করেন।

২০১৯-২০২৪ পর্যন্ত দৈনিক শপথ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বর্তমানে পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৪ সাল থেকে চাঁদপুর প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। ২০২২ সাল থেকে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন।

চাঁপুর ইতিহাস ঐহিত্য পরিষদের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন কাদের পলাশ। (২০১৫-২০১৭) চাঁদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত একটি উচ্চ বিদ্যালয়ে ৩ বছর শিক্ষকতা করেন। তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। কাদের পলাশ চাঁদপুর শহরে স্থায়ী বসবাস করলেও তার পৈত্রিক বাড়ি কচুয়ার বাসাবাড়িয়া গ্রামে। তার লেখা গল্প, কবিতা, উপন্যাস ও গবেষণাধর্মী বই প্রকাশ হয়েছে ১২টি। অনূপ্রাণন তরুণ পাণ্ডুলিপি পুরস্কার-২০২৪ সহ সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম