চাঁদপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীস্থ ঐতিহ্যবাহী রুশদী পরিবারের উদ্যোগে পূর্ব শাহতলী এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে ঈদবস্ত্র (ঈদ উপহার) বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫এপ্রিল) বিকালে সাড়ে ৫টায় পূর্ব শাহতলী এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় দোয়া ও ইফতার মাহফিলে শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রশদী।
প্রধান অতিথি শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রশদী বক্তব্যে বলেন, আমাদের চারপাশে যারা অসুস্থ্য রয়েছে তাদের জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ্য হয়ে যায়। যারা মৃত্যুবরণ করেছে তাদের যেন আল্লাহ জান্নাতবাসী করুক। আমরা যারা সামর্থ্যবান আছি সকলে আশেপাশের গরীবদের সহায়তা করতে হবে।
প্রধানমন্ত্রীর ঘোষনা দিয়েছেন পবিত্র রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে । শাহতলী রুশদী পরিবারের উদ্যোগে আমাদের আজকের আয়োজন এতিমদের নিয়ে। এ এলাকার মানুষের সহযোগিতায় এ এতিমখানা পরিচালিত হচ্ছে। আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ্য থাকে তাহলে আমি চিকিৎসার ব্যবস্থা নিব। মাদরাসার কোন ছাত্রকে শারিরীক নির্যাতন করা যাবে না। শিশু বাচ্চাদের প্রতি মানসিক টর্চার যাতে না করে সেদিকে খেয়াল করতে হবে।
এসময় পূর্ব শাহতলী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার এতিম শিশু শিক্ষার্থিদের ঈদবস্ত্র (ঈদ উপহার) বিতরণ করেন প্রধান অতিথি শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রশদীসহ অতিথিবৃন্দ।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় এসময় অনুষ্ঠানে অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মো: আব্দুল কাদের হাজরা, শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: হারুন বিডিআর, শাহতলী কামিল মাদরাসা আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ,উপজেলা বিআরডিবির সাবেক কর্মকর্তা মো: সলেমান মুন্সি, শাহতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক এ এন এম হেলাল উদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ইউপি আ’লীগের দপ্তর সম্পাদক মো: মনির চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম কারী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: মোস্তফা মিজি (ভান্ডারী), পূর্ব শাহতলী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপিত মো: হানিফ চৌধুরী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোহেল কারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সেক্রেটারী মো: আব্দুল আজিজ মিজি, স্থানীয় নুর মোহাম্মদ মুন্সি, সমাজসেবক মো: নুরু গাজী, স্থানীয় মো: নুরুল হক মুন্সি,সহকারি শিক্ষক মো: মিজান মুন্সি, স্থানীয় হাসান মুন্সি, অবসর প্রাপ্ত আনসার তাহের মিজি,শাহতলী বাজার ব্যবসায়ী মো: সোহাগ গাজী, স্থানীয় মো: সাজিদ চৌধুরীসহ অন্যান্য সুধিজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও এতিম শিশু শিক্ষার্থীবৃন্দ।
ইফতার মাহফিলের পূর্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে শাহতলী রুশদী পরিবারের উদ্যোগে এতিম শিশু শিক্ষার্থী, ইমাম ও এলাকার সুধীজনদের নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী ও ৪নং শাহমাহমুদপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী’র কবর ও রুশদী পরিবারের মৃত সদস্যদের কবর জিয়ারত করা হয়। জিয়ারত শেষে পূর্ব শাহতলী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ ও মুনাজাতরত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
ফম/এমএমএ/



