
চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি সংক্ষিপ্ত সফরে চাঁদপুরে আসেন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকা থেকে চাঁদপু সার্কিট হাউজে এসে পৌঁছালে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান এবং পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।
পরে সার্কিট হাউজে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
আরও পড়ুন>>বিসিবি কাউন্সিলর কাপ ক্রিকেটে সন্দীপের সাথে শাহারাস্তি ক্রিকেট একাডেমির জয়
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই দিন মন্ত্রী চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পরবর্তীতে তিনি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় সাইন্স ক্লাব কর্তৃক আয়োজিত সাইন্স ফ্রিক ২.০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ফম/এমএমএ/



