
চাঁদপুর: চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক জ্যেষ্ঠ শিক্ষক এবং কুমিল্লা গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান রোববার (২৫ মে) বিকাল পাঁচটায় চাঁদপুর সদর হাসপাতালে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৬ মে) সকাল ৮ টায় নিউ ট্রাক রোড বটতলা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামিত করেন বাসস্ট্যান্ড মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রশিদ তালুকদার। জানাজা শেষে চাঁদপুর বাস স্ট্যান্ড পৌর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এ গুণী শিক্ষক আশির দশকে শহরের নিউ ট্রাক রোড খান সড়কে বসবাস শুরু করেন। বাইতুন নূর জামে মসজিদের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট এলাকায়। মৃত্যুকালে উনার বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন পেশার লোকজন ও ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন। গুণী এই শিক্ষকের মৃত্যুতে শিক্ষক মহল শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
ফম/এমএমএ/


