শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির সাথে জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে : সোহেল রুশদী

চাঁদপুর সদরের শাহ্তলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভা

চাঁদপুর:  চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অর্ন্তগত শাহতলী জিলানী চিশতী কলেজের গভর্নিং বডির নিয়মিত সভা ও শিক্ষকদের সাথে মতবনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৫ আগস্ট) বেলা ১১টায় কলেজের সভাকক্ষে কলেজ গভর্নিং বডির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

কলেজর অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ এর  সঞ্চালনায় সভাপতি  সোহেল রুশদী বক্তব্যে বলেন, শিক্ষার মান উন্নয়নে কলেজ গভর্নিং বডি কাজ করছে। প্রতিষ্ঠানের সম্পদ রক্ষনাবেক্ষন, অবকাঠামো উন্নয়ন, লেখা পড়ার মানবৃদ্ধির ক্ষেত্রে মনিটরিং জোরদার করতে হবে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির সাথে সাথে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোন শিক্ষক কিংবা কর্মচারী অনিয়ম ও বিশৃঙ্খলা করলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। প্রতিষ্ঠানের ভবনগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

সভাপতি আরো বলেন,প্রতিষ্ঠানের ফলাফল ভালো করতে হবে। সকল শিক্ষককের কলেজে উপস্থিতির আগমন ও প্রস্থান সঠিক সময়ে নিশ্চিত করতে হবে। ছুটি আগমন প্রস্থান গভর্নিং বডির নির্দেশনাসহ যাবতীয় বিষয় অধ্যক্ষের অনুমতি ব্যতিরেকে কোন কাজ করা যাবে না। প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন অনিয়ম হলে তা বরদাস্ত করা হবে না, প্রয়োজনে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। যে সকল বিষয় ভিত্তিক শিক্ষকদের জবাবদিহি করতে হবে। প্রতিষ্ঠানের উন্নয়নে কমিটি শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক সকলে মিলে একসাথে কাজ করতে হবে। সকলের প্রচেষ্টায় যেকোন কাজ সহজ হয়ে যায়। আপনাদের নিয়মিত ক্লাস নিশ্চিত করতে হবে ।

এছাড়াও সভায় শিক্ষকদের পদোন্নতি, উচ্চতর স্কেল, বিধি মোতাবেক চাকুরী স্থায়ীকরণ ও প্রতিষ্ঠাানে নিারপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এ ছাড়া এদিন শাহতলী জিলানী চিশতী কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় এবং জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভা অনুষ্ঠিত হয় । প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রতিষ্ঠানসমূহের ৪র্থ শ্রেনির কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষকদের সাথে মতবিনিময় সভা শেষে জিলানী চিশতী কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রতিষ্ঠান সমূহের চতুর্থ শ্রেনির কর্মচারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় প্রতিষ্ঠান চলাকালীন প্রতিষ্ঠানের ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার পরামর্শ দেন । প্রতিষ্ঠানের চলাকালে ক্যাম্পাসের আশেপাশে কর্মচারীদের টইল জোরদার করতে হবে।

গভর্নিং বডি ও মতবিনিময় সভায় অংশগ্রহন করেন, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক সামিমা আক্তার, সিনিয়র প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রদর্শক মো: মঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মোসা: মনোয়ার খাতুন, কলেজ গভর্নিং বডির সদস্য ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, কলেজে শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, সহকারি শিক্ষক নাছরীন আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসানসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম