লঞ্চঘাটে যাত্রীদের টানা হেচড়া ও হয়রানি করা যাবে না : বন্দর ও পরিবহন কর্মকর্তা

চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে যানজট নিরসনে মতবিনিময় সভা

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম।

চাঁদপুর:  চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকায় যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে জেলা সিএনজি মালিক সমিতি ও জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতৃবিন্দের সমন্বয়ে জেলা পুলিশ এবং নৌ পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম।

তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর লঞ্চ টার্মিনালকে যানজট মুক্ত রাখতে হবে। আর সেলক্ষে সিএনজি স্কুটার ও ব্যাটারী চালিত অটো বাইক চালকরা নিজেরাই সচেতন হতে হবে। তাছাড়া কোনো ভাবেই লঞ্চ যাত্রিদের টানা হেচড়া ও হয়রানি করা যাবে না। এ ধরণের আচরণে চাঁদপুরের বদনাম হয়। যাত্রীরা যদি আপনাদের কাছ থেকে ভাল ব্যবহার পায়, তাহলে যাত্রীরা আপনাদের সুনাম করবে। আপনারা ঘাটে নিজ নিজ স্থানে গাড়ি রাখবেন। তাতে যাত্রীরা গন্তব্যে যেতে সহজ হবে।

জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী ওমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, চাঁদপুর মডেল থানার ইন্টেলিজেন্ট অফিসার মোঃ অলি উল্যা, নৌ যান শ্রমিক লীগের সভাপতি বিল্পব সরকার, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি জহিরুল ইসলাম পাটোয়ারী, কার্যকরি সভাপতি ২ সফিকুর রহমান গাজী, যুগ্ম সম্পাদক হযরত আলী বেপারী, সিএনজি মালিক সমিতির পক্ষে জোবায়ের হোসেন নয়ন, অটোবাইকের পক্ষে হাসান তাতি, লঞ্চ ঘাট উপ কমিটির সহ সভাপতি বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বেপারী প্রমুখ।

সভার শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন লঞ্চঘাট জামে মসজিদের ইমাম মমিন উল্যাহ।

ফম/এমএমএ/