শাহরাস্তি চক্ষু চিকিৎসা কেন্দ্র সীল গালা ও অর্থদণ্ড 

চাঁদপুর: শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতে ১ টি চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও সীল গালা এবং ১ টি হাসপাতালকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত এ দন্ড দেন।
জানা যায়,  উপজেলার টামটা উত্তর ইউপির উয়ারুক বাজারের মনির আই কেয়ার সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা দন্ড ও সিলগালা এবং একই বাজারের কেয়ার হসপিটাল এন্ড ট্রমা সেন্টারকে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট রাখার দায়ে ৫০ হাজার টাকা অর্থ দন্ড দেয়া হয়েছে।
এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন, সহযোগিতা করেন ডাঃ সারোয়ার (এমওডিসি), নিরাপদ খাদ্য পরিদর্শক ও  উপজেলা স্যানেটারী পরিদর্শক মো. ফ্যায়দুল্ল্যাহ মিয়া।
শাহরাস্তি মডেল থানার সংশ্লিষ্ট পুলিশ অফিসার ও সঙ্গীর ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম