শাহরাস্তিতে ৩ ফার্মেসীকে অর্থদন্ড

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে বিভিন্ন অনিয়মের কারণে ৩ ফার্মেসীকে ২৪ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।

বুধবার (২৯ মে) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আজ উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের শোরশাক বাজারের বিভিন্ন ফার্মেসীতে মোবাইক কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদীত্তীর্ণ ঔষধ বিক্রয়, বিনামূল্যে বিক্রয়ের স্যাম্পল বিক্রয়, শিশুখাদ্য-কসমেটিকস পণ্য বিক্রয়, প্যাকেটের উপরে লিখিত মূল্য মুছে ফেলে ওভাররাইটিং, প্যাকেটের উপরের লিখা তুলে ফেলাসহ বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে ৩টি ফার্মেসিকে ড্রাগ এক্ট, ১৯৪০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি থানার একটি চৌকস পুলিশ দল।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম