
প্রতিকী ছবি।
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা ও রিকশা ভ্যানের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।
বুধবার (২৪ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
দূর্ঘটনায় আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় মুদাফফরগঞ্জ থেকে দোয়াভাঙ্গা অভিমুখি একটি যাত্রীবাহি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রডবোঝাই সেচ যন্ত্র চালিত ভটভটিকে ধাক্কা দেয়। ওইসময় যানটি উল্টে সিএনজি যাত্রীদের উপর পড়লে ৪ জন আহত হয়। আহতরা হলেন উপজেলার হোসেনপুর গ্রামের মোঃ ইলিয়াস (৩২), কচুয়া উপজেলার জগৎপুর গ্রামের শাহরিয়ার (১৬), একই গ্রামের আমিনুল ইসলাম (৩৫) ও কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামের আঃ মান্নান (৪০)।
আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
ফম/এমএমএ/ফয়েজ/


