চাঁদপুর : হাসান ছৈয়ালকে হত্যার প্ররোচনা ও সহায়তার অপরাধের অভিযোগ এনে ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় পুলিশ সজিব ও মামলার এজহারভুক্ত ৮নং আসামী রাব্বানীকে আটক করেছেন।
বুধবার (২৪ আগষ্ট) দুপুরে ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজন কে আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন নিহত হাসান ছৈয়ালের পিতা শরীফ ছৈয়াল। মামলা নম্বর: ৬০, তারিখ ২৪ আগষ্ট।
এজহার সূত্রে জানা যায়, নিহত হাসান ছৈয়াল রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করে। ২৩ আগষ্ট ভোরে আসামীরা বাসার সামনে এসে জানায়, হাসান ভোর বেলা পার্শবর্তী ভাড়াটিয়া স্বপনের ঘরে প্রবেশ করে মোবাইল সেট চুরি করেছে। এ সময় হাসান তার নিজ ঘরে ঘুমাইতেছিল। পরে আসামীরা ঘুমন্ত হাসানকে ঘর থেকে টেনা হেচড়ে বের করে এবং মোবাইল ফোন চুরি করেছে বলে অপমান করে। এক পর্যায়ে উল্লেখিত ও অজ্ঞাত আসামীরা হাসানকে মারধর করে রশি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। হাসান চুরি করে না বলে তাদের কে জানালে তারা পুনরায় তাকে মারধর করে এবং তার রশির বাঁধন খুলে ঘরের মধ্যে রেখে বাহির দিয়ে দরজা আটকে দেয়। পরে মোবাইল ফোন চুরির অপবাদে হাসান ছৈয়াল সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আরও পড়ুন>>চাঁদপুরে গাছের সাথে বেঁধে মারধর, অভিমানে শ্রমিকের আত্মহত্যা!
চাঁদপুর সদর মডেল থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই উপ-পরিদর্শক) মোঃ শাহজাহান জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
নিহত হাসানের পিতা শরীফ ছৈয়াল জানান, আমার ছেলে চুরি না করা সত্ত্বেও তারা আমার ছেলেকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে অপমান অপদস্ত করে। আমি আমার একমাত্র ছেলে হত্যার বিচার চাই।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
ফম/এমএমএ/


