শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে মো. সাকিব পাটোয়ারী (২৮) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহরাস্তি পৌর এলাকায় উপজেলা প্রশাসন ও শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পূর্ব উপলতা গ্রামের সেলিম পাটোয়ারীর ছেলে সাকিব পাটোয়ারীকে মাদক সেবনের দায়ে আটক করা হয়।

পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন জানান, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে শাহরাস্তি মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকাবাসীকে মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম