কচুয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ইমামের মতবিনিময় 

কচুয়া (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কচুয়া উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে দোয়া ও সমর্থন কামনা করেছেন পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হাসান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কচুয়া বিশ্বরোড এলাকায় রাজমহল চাইনিজ এন্ড রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা দেন। ছাত্রদল নেতা ইমাম হাসান

ওয়ার্ড পর্যায়ে প্রাঙ্গণ থেকে রাজনৈতিক পথচলা শুরু করে দীর্ঘদিন ধরে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কচুয়া সরকারি ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি পদে থেকে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রাজপথের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নেতাকর্মীদের মধ্যে পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। তিনি আওয়ামী লীগ সরকার আমলে ৪টি মামলা ও তিনবার কারাবরণ সহ অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছেন। কারাবরণ কারনে তিনি পরীক্ষা দিতে পারেননি বলে সাংবাদিকদেরকে জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানান, অতীতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে তিনি একাধিকবার মামলা ও হামলার শিকার হয়েছেন এবং কারাবরণও করেছেন ইমাম হাসান। এসব ত্যাগ ও সংগ্রামের কারণে কচুয়া উপজেলার নতুন কমিটিতে তাকে সাংগঠনিক সম্পাদক পদে দেখতে চান সংগঠনের অনেক নেতা-কর্মী।
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে নিজের লক্ষ্য ব্যক্ত করে ইমাম হাসান বলেন, আমি ছাত্র জীবন থেকে বাংলাদেশ শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ও কচুয়ার অভিভাবক ড.আনম এহছানুল হক মিলন ভাই ও কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী আপার হাত ধরে রাজনীতি শুরু করেছি। উনাদের নির্দেশনায় কচুয়া উপজেলা ছাত্রদলকে একটি মেধাভিত্তিক ও সাহসী সংগঠনে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য। আমি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক আতাউল করিম ভাইয়ের পরামর্শ নিয়ে উপজেলা ছাত্রদলের সকল ইউনিট, কলেজ স্কুল, মাদ্রাসাসহ সব জায়গায় ছাত্রদলকে শক্তিশালী করার লক্ষ্যে আমি কাজ করবো ।
দলের দুর্দিনের আমি যেভাবে দলের জন্য কাজ করেছি, ভবিষ্যতে আমি দলের জন্য আমি আরো কাজ করে যাবো। আমার জন্য আপনার সকলের দোয়া করবেন, আমি যেনো কচুয়া উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করতে পারি।
ফম/এমএমএ/

 ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম