শাহরাস্তিতে ফ্যাশন শোরুম “রুচি ওয়ার” উদ্বোধন

চাঁদপুর: শাহরাস্তির প্রাণকেন্দ্র ঠাকুরবাজার এখন আরও জমজমাট। দুবাই শপিং কমপ্লেক্সে যাত্রা শুরু করল নতুন ফ্যাশন শোরুম “রুচি ওয়ার”। পরিবারের সবার জন্য পোশাকের সমাহার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
গত শনিবার (৩০ আগস্ট) বিকেলে এক আনন্দঘন পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও কেক কেটে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল। এসময় শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজল, চট্টগ্রামের ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম সোহেলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
“রুচি ওয়ার”-এর স্বত্বাধিকারী শাহরিয়ার ইসলাম (চয়ন) বলেন, “ক্রেতাদের রুচি ও চাহিদার দিকে খেয়াল রেখেই আমাদের এই উদ্যোগ। ছেলে, মেয়ে ও শিশুদের জন্য এখানে পাওয়া যাবে এক্সপোর্ট কোয়ালিটির পোশাক। শাহরাস্তিতেই স্টাইলিশ ও মানসম্মত কালেকশন মিলবে—যার জন্য আগে বড় শহরে যেতে হতো।”
তিনি আরও বলেন, “গ্রাহকের সন্তুষ্টি আমাদের প্রথম অগ্রাধিকার। এজন্য কেনা পোশাকে ৩ থেকে ৭ দিনের মধ্যে কোনো ত্রুটি দেখা দিলে তা রিটার্ন করার সুযোগ থাকবে।”
শাহরাস্তির ফ্যাশনপ্রেমীদের জন্য আভিজাত্য, অভিনবত্ব আর আধুনিকতার নতুন ঠিকানা হয়ে উঠছে “রুচি ওয়ার”।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম