শাহরাস্তিতে গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

শাহরাস্তি (চাঁদপুর) : শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে “গঙ্গারাম প্রবাসী” ইউনিটের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) রাতে ওই গ্রামের স্বেচ্ছাসেবকরা গরীব ও নিন্ম আয়ের লোকজনের ঘরে ঘরে এসব সামগ্রী পৌঁছে দিয়েছেন।
আয়োজকরা জানান, মাহে রমজানকে সামনে রেখে এলাকার লোকজনের সাথে থেকে তাদের জন্য কিছুটা সহযোগিতার হাত বাড়াতে গ্রামের প্রবাসীদের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
ওই গ্রামের সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে এতে উপস্থিত থেকে সহযোগিতা করেন, আক্তার হোসেন,  প্রবাসী তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, হুমায়ান কবির টিপু,  রফিকুল ইসলাম, আব্দুল কাদের,লোকমান হোসেন ফারুক হোসেন, মনির হোসেন,জাকির হোসেন সুমন, মাছুম বিল্লাহ, রুবেলসহ যুব সমাজের প্রতিনিধিরা।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম