
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে কৃষি জমির মাটি কেটে বিক্রির উদ্দেশ্যে পরিবহনের দায়ে ১ ট্রাক চালককে গ্রেফতার ও ট্রাক জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাত ২ টা ১০ মিনিটের সময় পৌরসভার পশ্চিম উপলতা মাঠের জনৈক ইয়াছিনের ফসলী জমি হতে এক্সকেভেটর মেশিন দিয়ে মাটি কেটে ডাম্প ট্রাকের মাধ্যমে বহন করে নিয়ে যাওয়ার সময় বাদিয়া কাজী বাড়ির মোঃ শফিক প্রঃ হেকিম শফিকের পুত্র মোঃ আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। ওইসময় মাটিসহ নম্বর বিহীন একটি ড্রাম্প ট্রাক জব্দ করে।
পুলিশ আরও জানায়, অভিযান চলাকালে পশ্চিম উপলতা গ্রামের মৃত আবুল কালাম আজাদের পুত্র মোঃ খোরশেদ আলম পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায়।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করা হয়েছে।
ফম/এমএমএ/



