
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত গিয়ে বন্ধ করার পরও শাহমাহমুদপুর ইউনিয়নে অবাদে চলছে অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি উত্তোলন । প্রশাসনের বাধাকে যেন কোন তোয়াক্কাই করছে না জমির মালিক সাঈদ হাওলাদার, ড্রেজার মালিক মমিন ও তার সহযোগী ফরিদ।
বুধবার (১ অক্টোবর ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় অবাদে চলছে মাটি উত্তোলন।
জমির মালিক সাঈদ হাওলাদার ও ড্রেজার মালিক মমিনের এমন কর্মকান্ডে ক্ষুদ্র এলাকার কৃষকরাও।তবে কেউ ভয়ে কথা বলার সাহস পাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, ইউনিয়নের পল্লী বিদ্যুৎ কেয়ার সড়কের দক্ষিণ দিকে ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে পশ্চিম লোধেরগাঁও গ্রামের কৃষি নির্ভর বিল থেকে গত ২৫ দিন যাবত অবৈধ মিনি ড্রেজারের মাধ্যমে মাটি বিক্রি করছেন পার্শ্ববর্তী হাওলাদার বাড়ির মোঃ সাঈদি। এতে আশপাশের কৃষি জমিগুলো এখন হুমকির মুখে। যদিও বিলে বর্ষার পানি থাকায় এখন কোন ক্ষতির পরিমাণ বুঝা না গেলেও পানি কমে গেলে তা ব্যাপক ক্ষতির সম্মুখিন হতে হবে বলে ধারণা করছেন জমির মালিকরা। কৃষি জমি থেকে ড্রেজারের মাধ্যমে মাটি দিয়ে অন্যান্য জমি ভরাট করার অভিযোগ রয়েছে। অভিযোগকারীরা আরো বলেন, সাঈদি হাওলাদারের কৃষি জমির আশপাশের জমির মালিকগনভয়ে কিছু বলতে পারেন নি।এখন একমাত্র প্রশাসনের জোড়ালো ভূমিকাই পারে এই ড্রেজার বন্ধ করতে ।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত বলেন, আমি নিজে গিয়ে এটি বন্ধ করে দেয় আসছি।এখন যদি আবার চলে অবশ্যই আমরা ব্যবস্থা নিবো।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমা বলেন, ঘটনাস্থলে লোক পাঠিয়ে ব্যবস্থা নেয়া হবে। তবে খুব সহসাই বিষয়টি দৃশ্যমান হবে।
ফম/এমএমএ/


