চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় কামিল প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বের মৌখিক পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।
শনিবার ( ১১নভেম্বর) দুপুর ১২টায় শাহতলী কামিল মাদরাসার কামিল পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
ভাইবা পরীক্ষায় পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ফেনী জেলার ছাগলনাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: হুসাইন আহম্মদ ভূঁইয়া, লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরকালাকোপা কারামতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: হারুনুর রশিদ, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন সহ অন্যান্যরা।
এসময় মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মেহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লাহ, বাংলা প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সহকারি লাইব্রেরীয়ান মাওলানা আহসান উল্ল্যাহ, হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান, অফিস সহকারি মো: রিয়াদ হোসেন, অফিস সহকারি মো: শরীফ খান সহ অন্যান্যরা।
মাদরাসা সূত্রে জানা যায়, শাহতলী কামিল মাদরাসা কেন্দ্রে কামিল প্রথম পর্ব মৌখিক পরীক্ষায় ১৪২জন ও দ্বিতীয় পর্বের পরীক্ষায় ৭৮জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন।
এদিকে, কামিল ১ম পর্ব ও ২য় পর্বেরর মৌখিক পরীক্ষা শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ায় মাদরাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
ফম/এমএমএ/


