মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ৭১ টি দূর্গা পূজা মন্ডপে মহাবিল্ল ষষ্ঠী পূজা উদ্বোধন ও ব্যক্তিগত উদ্যোগে বস্ত্র বিতরণ করেন চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
শুক্রবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার নান্দুরকান্দি শুকলাল মাস্টার বাড়ি সার্বজনিন দূর্গাপুজা মন্ডপে প্রধান অতিথি হিসেবে মহাবিল্ল ষষ্ঠী পূজা উদ্বোধন করেন এবং পরে সুজাতপুর বাজারে বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমএ কুদ্দুস।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার ঝন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সুজাতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বাঢ়ৈ, ইন্দুরিয়া দূর্গাপুজা মন্ডপ কমিটির সভাপতি গোপাল মাস্টার, নান্দুরকান্দি শুকলাল মাস্টার বাড়ি সার্বজনিন দূর্গাপুজা মন্ডপের সভাপতি শুকলাল মাস্টার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব বেপারী, ছেংগাচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ৭১ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। মতলব উত্তর উপজেলার ৩৪ টি ও মতলব দক্ষিণ উপজেলার ৩৭ টি সহ মোট ৭১ টি পূজা মন্ডপে ১০ টি করে কাপড় বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এরআগেও তিনি প্রতিটি পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম স্বাধীনতা রেখে শান্তি বজায় রাখতে আগামী নির্বাচনে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এজন্য মুসলমান হিন্দু আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে করে কোন ধর্মানন্ধ অশুভ শক্তি আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে না পারে। তাহলেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ পাবো।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। আর তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাদের অসাম্রদায়িক উন্নত বাংলাদেশ দিলেন। এটা আমাদের জাতির জনকের শিক্ষা। তার শিক্ষা নিয়ে আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে আরো এগিয়ে যেতে চাই। একটা সময় বাংলাদেশের হিন্দুরা ধর্ম পালন করতে পারতো না। আর এখন আমাদের দেশে প্রতিটি অঞ্চলে প্রতিটি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারছেন হিন্দু ধর্মালম্বীরা। এটাই আমাদের শেখ হাসিনার বাংলাদেশ। প্রধানমন্ত্রীর ম্যাসেজ হলো ধর্ম যার উৎসব সবার। সুতরাং যে যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করবেন। আর উৎসব গুলো আছে সেগুলো সবাই মিলে মিশে আনন্দ করবো। তাহলে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে আর দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আমরা সরকারের সহযোগী হিসেবে কাজ করতে পারবো। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে হবে। তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়া চান।
ফম/এমএমএ/



