শহরের যানযট নিরসনে ওয়ান ওয়ে রোড ব্যবহারের প্রদক্ষেপ

চাঁদপুর: চাঁদপুর শহরে এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট। এটি থেকে মুক্তিপেতে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা হলেও সমস্যা নিরসন হচ্ছে না।

যার অংশ হিসেবে চাঁদপুর শহরের যানযট নিরসনে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম ‘ওয়ান ওয়ে রোড’ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছেন।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, চাঁদপুর শহরের ওয়ান মিনিট, শপথ চত্বর, পালবাজার এলাকার যানজট কমানোর লক্ষ্যে চাঁদপুর প্রেসক্লাবের সামনের রোড দিয়ে ওয়ান মিনিট যাওয়ার রাস্তাটি পুলিশ সুপার ও মেয়র মহোদয়ের নির্দেশক্রমে একমুখী চলাচল করা হয়েছে। ওয়ান মিনিট দিয়ে প্রেসক্লাবের দিকে যাওয়া যাবে কিন্তু প্রেসক্লাবের সামনে থেকে ওয়ান মিনিটের দিকে যাওয়া যাবে না। যানযট নিরসনে ‘ওয়ান ওয়ে রোড’ ব্যবহারে সকলের সহযোগিতা কামনা করছি।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম