শনিবার বন্ধু ব্যাচ ইলিশের বাড়ি ০২-০৪ এর ক্রিকেট টুর্নামেন্ট

চাঁদপুর:  শনিবার (৩ ফেব্রুয়ারি) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত  হবে বন্ধু ব্যাচ ইলিশের বাড়ি ০২-০৪ এর প্রীতি  ক্রিকেট টুর্নামেন্ট।

টুর্নামেন্টে অংশ নিয়েছে ব্যাচের ৪টি দল। দলগুলো হচ্ছে টিম ডাকাতিয়া, রিভার সাইড চাঁদপুর , বালুর মাঠ এক্সপ্রেস চাঁদপুর ও মাতৃছায়া ক্রিকেটাস  চাঁদপুর।

চাঁদপুর স্টেডিয়ামে  ( ৩ ফেব্রুয়ারি ) সকাল ৯ টায়   দিনব্যাপী টুর্নামেন্টের খেলা শুরু হবে । বিকেলে টুর্নামেন্টের চ্যাম্পিয়ান ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডা: জে আর ওয়াদুদ টিপু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাড: জাহিদুল ইসলাম রোমান ও চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

বন্ধু ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ৫ম আসরের  কমিটির দায়িত্ব রয়েছেন আহ্বায়ক   হাবিবুর রহমান পাটওয়ারী,  সমন্বয়কারী মোঃ মাইনুদ্দিন, সদস্য সচিব রাকিবুল হাসান খান , সদস্য সাফা উদ্দিন আহমেদ,  এম এইচ খান জনি , ইমন সরকার ও সোহাগ খান।

ফম/এমএমএ/ চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম