রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ 

চাঁদপুর:  চাঁদপুর সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর)  জেলেদের মাঝে এই চাল বিতরণ করা হয়। এদিন এই ইউনিয়নের ২৩২১ জন জেলের মাঝে ২৫ কেজি করে এই চাল বিতরণ করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা    নির্মল কৃষ্ণ পাল, ট্যাগ অফিসার  উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা  দিদারুল আলমসহ ইউপি সদস্যরা।
উল্লেখ্য, মা ইলিশের প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সব নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।অভিযান চলাকালীন সময়ে  জেলেদের মাঝে   খাদ্য সহায়তা হিসেবে  সরকারি ভাবে এই চাল বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

ইব্রাহীম খান | ফোকাস মোহনা.কম