রাজবাড়ী: মঙ্গলবার (২০ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক এর নেতৃত্বে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় বিদ্যমান অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এসময় মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে মোট ১০ (দশ) টি ইটভাটায় অভিযান চালিয়ে একটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং বাকি ৯টি ইটভাটায় মোট ৩৭ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান। মোবাইল কোর্ট অভিযানে আরো উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার এবং ইট প্রস্তুতে অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/



