চাঁদপুর: প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় যমুনা ব্রেড এন্ড বিস্কুট বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।
বৃহস্পতিবার (২২জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ নূর হোসেন রুবেল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার যমুনা ব্রেড এন্ড বিস্কুট বেকারিতে উৎপাদিত পণ্যের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এ বিষয়ে সহকারি পরিচালক মোহাম্মদ নূর হোসেন রুবেল জানান, চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযানে যমুনা ব্রেড এন্ড বিস্কুট বেকারিতে প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে এ অধিদপ্তর সবসময়ই স্বাগত জানায়। কিন্তু অসাধু ও অনৈতিক যে কোন কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলারেন্স প্রদর্শন করবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান স্যারের সার্বিক সহযোগিতায় সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদপ্তরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
অভিযানে সহযোগিতা করেন পুরান বাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।
ফম/এমএমএ/



