
কচুয়া (চাঁদপুর): বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, ২০০১ থেকে ২০০৬ এই দেশে হিন্দু সম্প্রদায় নানা অত্যাচার ও নির্যাতন সহ্য করেছে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যাদের জমি দখল করা হয়েছিলো তা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছিলেন। এই রাষ্ট্র আমাদের সকলের যারা ধর্মের নামে বৈষম্য করার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করতে হবে।এই দেশে শিক্ষা প্রতিষ্ঠান, হিন্দু জমিদাররা অগ্রনী ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন স্থানে হিন্দু জমিদাররা শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করে গেছে। যারা এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতা ছড়িয়ে বিশৃংখলা সৃষ্টি করে আপনারা ঐক্যবদ্ধ থেকে সেই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।আওয়ামী লীগ সরকার মানবতায় বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে। সম্প্রতি মার্কিন ৬জন কংগ্রেসম্যান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে বলে যে অভিযোগ করেছে এটা কতবড় মিথ্যাচার সেটা প্রমানিত হয়েছে যথন বাংলাদেশের বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে এর প্রতিবাদ করেছে। বিএনপি সরকারের আমলে এই দেশে ১৯হাজার পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে ৩৩ হাজার পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (২৭ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. সেলিম মাহমুদ সনাতন ধর্মবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৬তম উল্টো রথযাত্রা উৎসবে লক্ষাধিক ভক্তবৃন্দের উপস্থিতিতে ভক্তবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, সাধারণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনী ভূষণ মজুমদার তাপু, জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু, রথ উদযাপন কমিটির সভাপতি শুকদেব গোস্বামী ও সাধারণ সম্পাদক প্রদীপ গোপ প্রমূখ।
উল্টো রথযাত্রা উৎসবে শামিল হয়েছে কচুয়ার তথা দেশ বিদেশের হাজারো হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ। বিকাল ৫টায় লক্ষাধিক ভক্তবৃন্দ সাচার পূর্ব বাজার থেকে রথ টেনে জগন্নাথ মন্দির পশ্চিম প্রাঙ্গনে আনেন । এসময় জগন্নাথ বলরাম শুভদ্রার জয়ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা।
ফম/এমএমএ/রাছেল/



