মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিমের পিতার স্মরণে দোয়া ও কুলখানি

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিমের পিতা আলহাজ্ব মাওলানা আব্দুল হাই এর স্মরণে মিলাদ, দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৭ এপ্রিল)  সন্ধ্যায় ছেংগারচর পৌরসভার এমএম কান্দি ঈদগাঁহ ময়দানে দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে হাজার হাজার রোজাদার মুসল্লী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করার। পরে কুলখানি অনুষ্ঠানে সকলে যোগদান করেন।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ওসি মোঃ মহিউদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপন, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, চাঁদপুর জেলা পরিষদের মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য মহিবুল্লাহ খোকন প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুমের ছেলে ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী ও গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম। মরহুমের বড় ছেলে শিল্পপতি গোলাম রাব্বানী মহসিন সহ  শত শত রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, সুধীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত ব্যক্তিবর্গ মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।

উল্লেখ্য, আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিমের পিতা গত ২ এপ্রিল সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে দুনিয়ার মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ৩ এপ্রিল বাদ জোহর মরহুমের নিজ গ্রাম এমএম কান্দি ঈদগাঁ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম