মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেরীবাঁধ রক্ষায় নদীতে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। বাইশপুর থেকে গাজীপুর পর্যন্ত ৫ হাজার ৫০০ জিও ব্যাগ ডাম্পিং করা হবে।
এরমধ্যে ১২ অক্টোবর বৃহস্পতিবার আমিরাবাদ-জনতা বাজার এলাকায় ১ হাজার ৭০০ ব্যাগ ডাম্পিংয়ের কাজ উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, মেঘনা ও ধনাগোদা নদীর ভাঙ্গন রোধ করা গেলে বেরীবাঁধ রক্ষা করা যাবে। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেরীবাঁধ রক্ষায় সরকার বদ্ধপরিকর। বাঁধ রক্ষায় সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, মেঘনা ধনাগোদা প্রকল্প রক্ষার্থে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। গত দুই বছর আছে আমিরাবাদ এলাকায় বাঁধ ভাঙন দেখা দিয়েছিল। সেই সময় সকলের সহযোগীতায় বাঁধ রক্ষা হয়। তাই এবারও সবাইকে সর্তক থাকতে হবে। বাঁধ ও সেচ প্রকল্প রক্ষণাবেক্ষন করা সরকারি কর্মকর্তা/কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের দায়িত্ব আছে বলে আমি মনে করি।
এমপি রুহুল বলেন, এই বাঁধ রক্ষায় আমি সংসদে দাবী উপস্থাপন করেছিলাম। সেই দাবী থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পে প্রায় ৩৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আজকের এই অনুষ্ঠান থেকে আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আমাদের এই প্রকল্প সংস্কার ও বাঁধ রক্ষার্থে বরাদ্দ দিয়েছেন। আগামী দিনেও যাতে তিনি আরো বরাদ্দ দিতে পারেন সেজন্য শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী জয়ন্তু পাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আল এমরান খাঁন, জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, এসও জাহাঙ্গীর আলম, আ. রহিম, এসডি ওয়াহেদুর রহমান ভূঁইয়া, শুভ সরকার, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, চাঁদপুর জেলা পরিষদের মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আ. রব প্রমুখ।
ফম/এমএমএ/



