মেঘনা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ১

চাঁদপুর: চট্টগ্রাম-চাঁদপুরের মধ্যে চলাচলকারী মেঘনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথর নিক্ষেপে মানিক নামে এক যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৬ মার্চ) বিকেলে চট্টগ্রাম থেকে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসলে বারোইহাট বাজার নামক স্থানে এই ঘটনা ঘটে। মানিক নামে আহত ওই যাত্রীর বাড়ী বরিশাল জেলায়।

রাতে ট্রেনের অপর যাত্রী চাঁদপুরের তপন দাস এসব্য তথ্য নিশ্চিত করেন। তিনি ওই দুর্বৃত্তের নিক্ষেপ করা ওই দুটি পাথর সাথে করে নিয়ে আসেন।

জানাগেছে, এর আগেও এই রুটে ট্রেনে পাথর নিক্ষেপে আহত হওয়ার ঘটনা ঘটেছে। তখন কিছুদিন রেলওয়ে (জিআরপি) পুলিশ তৎপর হলেও ঘটনা কমতে থাকে। আবারও একই ঘটনা শুরু হয়েছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম